জিমন্যাস্টিকস ক্যাম্প দিনাজপুরে শুরু

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের উদ্যোগে দিনাজপুরে তৃণমূল জিমন্যাস্টিকস প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। জিমনাস্টিকসের সুঁতিকাগার এই জেলার ৭০ খুদে জিমন্যাস্টের অংশগ্রহণে গড়ে উঠছে ভবিষ্যতের সম্ভাবনা। দিনাজপুর জিমন্যাশিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পটি ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ক্যাম্পে অংশ নেওয়াদের মধ্যে ৫০ জন ছেলে ও ২০ জন মেয়ে দুবেলা অনুশীলন করছে কোচ আবদুল্লাহ আল মাসুমের তত্বাবধানে।

এই ক্যাম্পে শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ভারসাম্য, নমনীয়তা ও কৌশলগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্যাম্প সংশ্লিষ্টরা জানান, শুধুমাত্র জিমন্যাশিয়ামে প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে কোচদের উদ্যোগে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে।