বাংলাদেশ-ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে চলমান অচলাবস্থা অবশেষে সমাধানের পথে যেতে পারে।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত পিসিবি নিয়েছিল, সেখান থেকে সরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। গত রোববার লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে বলে জানিয়েছে ‘ক্রিকবাজ’। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, দ্রুতই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোতে।
