মোহামেডানের এজিএম ৯ মার্চ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিনক্ষণ নির্ধারন করা হয়েছে। ৯ মার্চ সকাল ১১টায় ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে গত বছরের অতিরিক্ত সাধারণ সভাও এই মঞ্চে হবে। নির্বাচন উপলক্ষ্যে ৫ সদস্যের কমিশন গঠন হয়েছে। ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। নির্বাচন কমিশনের অন্য চার সদস্য হলেন- বাফুফে ও সাফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মো. ইসমাইল হোসেন, লে কর্ণেল আব্দুল হামিদ সরদার (অব), সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম দিলু (দিলু খন্দকার)। নির্বাচন কমিশন সম্প্রতি এক সভা করেছিল। তবে এখনো নির্বাচনী তফসিল প্রকাশ হয়নি।

আজ জাতীয় নির্বাচন। এরপর নতুন সরকার গঠন এবং রমজান অতি নিকটবর্তী। জাতীয় ও নাগরিক জীবনের এত ব্যস্ততাপূর্ণ সময়ের মধ্যেও ক্লাবের নীতিনির্ধারকরা ক্লাবকে গতিশীল রাখার জন্য নির্বাচনের উদ্যোগ নিয়েছেন। ২০১১ সালে মোহামেডান লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়।