ফিরেই চমক রোনালদোর

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরার খবর ছড়িয়ে পড়েছিল আগেই। তার পরও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা পর্যন্ত কৌতূহল ছিলই। শেষ পর্যন্ত তিনি ফিরলেন অধিনায়ক হিসেবেই এবং মাঠে নামার পর স্বাভাবিক কার্যক্রমও শুরু হলো দ্রুতই। মাঠে ফেরার ১৮ মিনিটেই দেখা পেলেন গোলের। তুমুল আলোচনার জন্ম দিয়ে দুটি ম্যাচ বাইরে থাকার পর অবশেষে ফিরলেন রোনালদো এবং অবদান রাখলেন দলের জয়ে। আল ফাতেহকে ২-০ গোলে হারিয়ে আল নাস্র ধরে রাখল সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার দুই নম্বর স্থান। প্রকিপক্ষের মাঠে অষ্টাদশ মিনিটে রোনালদোর গোলের পর ৭৮তম মিনিটে ব্যবধান বাড়ান আল ইয়াহিয়া।