বিসিএলে বিশ্রামে তাসকিন আহমেদ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় বর্তমানে অবসরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এই ছুটির আমেজ কাটিয়ে আবারও মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু হয়েছে। পাকিস্তান সিরিজের আগে ক্রিকেটারদের ফিটনেস ও ফর্ম ঝালিয়ে নিতে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চার দলের ওয়ানডে বিসিএল। কিন্তু টুর্নামেন্টের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় অনুপস্থিতির নাম তাসকিন আহমেদ। চোটে না পড়লেও তার শরীর ও বোলিংয়ের ওপর অতিরিক্ত চাপ কমাতে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ হিসেবে তাকে এই টুর্নামেন্টের বাইরে রাখা হয়েছে।
