জিরোনার দ্বিতীয় গোল নিয়ে ‘আপত্তি ও ক্ষোভ’ বার্সেলোনার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

জিরোনার বিপক্ষে হারের পর, পাও কুবার্সির মতো হোয়ান গার্সিয়াও নিজেদের ব্যর্থতা মেনে নিচ্ছেন। তবে ফ্রান বেলত্রানের জয়সূচক গোলটি নিয়ে আপত্তি জানালেন গার্সিয়া। বার্সেলোনা গোলকিপারের দাবি, ওই আক্রমণের সময় ফাউলের শিকার হয়েছিলেন জুল কুন্দে, যা রেফারির দৃষ্টি এগিয়ে গেছে; এমনকি, কার্যকর ভূমিকা রাখেনি ভিএআরও। লা লিগায় গত সোমবার প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে হারে বার্সেলোনা। কুবার্সি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, তমাস লেমা জিরোনাকে সমতায় ফেরান। শেষদিকে বেলত্রান গড়ে দেন ব্যবধান। বেলত্রানের গোলটিই এখন আলোচনা-সমালোচনার কেন্দ্রে। ভিডিও রিপ্লেতে দেখা গেছে, ওই গোলের আগ মুহূর্তে জিরোনার ক্লদিও এচেভেরি পা মাড়িয়ে দেন জুল কুন্দের; তাতে বার্সেলোনার ডিফেন্ডার আর বল ফিরে পাওয়ার লড়াইয়ে টিকে থাকতে পারেননি। ওই ঘটনায় বার্সেলোনার আবেদনে সাড়া দেননি রেফারি সেসার সোতো গ্রাদো। ভিএআরও এগিয়ে আসেনি পর্যালোচনায়। গার্সিয়ার ক্ষোভ এখানেই। ‘খেলা চলাকালীন আমি এটা পরিষ্কার দেখতে পারিনি- ঘটনাটি খুব দ্রুত হয়েছে; কিন্তু রিপ্লে দেখার পর, আমার কাছে এটা ফাউল।