পদত্যাগ করলেন দাবার সা. সম্পাদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পদত্যাগ করেছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান সুমন। ফেডারেশনেনর সভাপতি বরাবর চিঠি দিয়ে গত ২৮ জানুয়ারি নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন সুমন। কারণ হিসেবে তিনি চিঠিতে উল্লেখ করেছেন পেশাগত কারণে দাবায় ঠিকমতো সময় না দেওয়ার কথা। সুমন লিখেছেন, ‘২০২৪ সালের নভেম্বর থেকে আমি অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন কারণে উক্ত পদে পূর্ণ সময় ও মনোযোগ প্রদান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।

তাই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পদত্যাগপত্র জমা দিলেও ফেডারেশনের কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন চিঠিতে।