বিশ্বকাপ বাছাইয়ে জুমার ও অহিদুল

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা ব্যাডমিন্টন। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত সার্চ কমিটির মাধ্যমে গঠিত এডহক কমিটির মাধ্যমে

ব্যাডমিন্টনে খেলার গতি বেড়েছে। ঘরোয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে খেলা হচ্ছে।

সাফল্যও আসছে। এ কারণে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ায় প্রথমবার বিশ্বকাপ ব্যাডমিন্টনের বাছাইয়ে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এ বছর ১৭-২৩ আগস্ট বিশ্বকাপ বাছাই পর্ব হবে। দেশের দুই তারকা শাটলার আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল খেলার সুযোগ পেয়েছেন। ডাবলসে তাদের র‌্যাঙ্কিং ১১৮ থাকায় এমন সুযোগ এসেছে।

জাতীয় দলের কোচ ইঞ্জিনিয়ার মীর সারওয়ার আলম বলেছেন, সাম্প্রতিক সময়ে ওরা ভালো ফল করেছে। কানাডা ও শ্রীলঙ্কাতে সাফল্য এসেছে। ঢাকাতে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ও সিরিজেও এসেছে ইতিবাচক ফল।

তাই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ডাবলসে আগের চেয়ে উন্নতি হওয়ায় বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে।