পিএসএলে অভিষেকের অপেক্ষায় নাহিদ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আগামী মাস থেকে শুরু হবে পিএসএলের একাদশ আসর। এই আসরে বাংলাদেশ থেকে চার জন ক্রিকেটারকে দেখা যাবে, যার মধ্যে একজন হলেন টাইগার পেসার নাহিদ রানা। গত আসরের মতো এবারও পেশোয়ার জালমির হয়ে খেলার কথা রয়েছে তার। গতবার পেশোয়ারের স্কোয়াডে থাকলেও নাহিদ কোনো ম্যাচ খেলেননি, ফলে তার পিএসএলে অভিষেক হয়নি। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হয়ে গেলেও এরপর আর পাকিস্তানে যাননি নাহিদ। তবে এবারের আসরে আবার তাকে দলে নিয়েছে পেশোয়ার।

নিলামে দ্বিতীয় ডাকে নাহিদকে দলে নেয় পেশোয়ার। প্রাথমিক ভিত্তিমূল্যের চেয়ে কম দামে তা দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও দ্বিতীয় ডাকে তাকে নেওয়া হলেও, নিলামের আগেই পেশোয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন নাহিদ, এমনটি নিজেই জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে বিসিএল ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ। পিএসএল নিয়ে তিনি বলেন, ‘ড্রাফটের আগে পেশোয়ার জালমি আমার সঙ্গে যোগাযোগ করেছিল।