বক্সিংয়ে নতুন সভাপতি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বক্সিং ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন ফাইজুর রহমান ভূঁইয়া। বর্তমান কমিটিতে সহ-সভাপতি হিসাবে ছিলেন তিনি। লে. কর্নেল (অব.) এমএ লতিফ খানের মৃত্যুতে বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি পদটি শূন্য হয়। সহ-সভাপতি ফায়জুর রহমানকে সভাপতি সেই শূন্যপদটি পূরণ করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ফেডারেশন-অ্যাসোসিয়েশনের আদর্শ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৫.৪ অনুসারে এবং বক্সিং ফেডারেশনের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সুপারিশের আলোকে এই প্রজ্ঞাপন জারি করা হলো।