স্প্যানিশ ক্লাবের মালিক হলেন রোনালদো
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ফুটবল ক্লাবের মালিক হওয়ার ইচ্ছা পূরণ হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোর। স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানির’ মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে। তবে এই বিষয়ে কিছুই খোলাসা করা হয়নি। এটাকে রোনালদোর দীর্ঘমেয়াদি কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।
আলমেরিয়ার শেয়ার কেনার কথা নিশ্চিত করেছেন রোনালদো নিজেই। ‘ফুটবল মাঠের বাইরেও এই খেলায় অবদান রাখার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আমার।
ইউডি আলমেরিয়া শক্ত ভিতের দাঁড়ানো একটি স্প্যানিশ ক্লাব এবং তাদের উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের নতুন এই উন্নতির পথে সহায়তা করার জন্য কাজ করতে চাই।’
