শঙ্কায় নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নারীদের বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হওয়ার কথা। কিন্তু এই প্রতিযোগিতা ঝুলে গেল। এপ্রিলের শেষ দিকে মাঠে গড়ানোর কথা ছিল এই লিগের। তবে সেটি এখন শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে। কেননা এপ্রিলে নিগার সুলতানা জ্যোতিদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা রয়েছে। যে কারণে জাতীয় দলের কোনো ক্রিকেটার খেলতে পারবেন না প্রিমিয়ার লিগ।

গতকাল এ নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সব দলের সঙ্গে বৈঠক করেছে বিসিবি। যেখানে উপস্থিত ছিল না ৩টি দল। অধিকাংশ দলের চাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই খেলা। সেক্ষেত্রে এসব তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ না করতে পারায় শঙ্কার মধ্যে পড়তে পারে আসন্ন এই টুর্নামেন্ট।