শেষ মুহূর্তে হার এড়াল বার্সেলোনা
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল ইউনাইটেডের প্রায় নিশ্চিত জয় শেষ মুহূর্তে কেড়ে নিলেন লামিনে ইয়ামাল। ম্যাচের একেবারে শেষ কিকে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে ১-১ সমতায় ফিরিয়ে আনেন এই স্প্যানিশ তরুণ। ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ড্র করে ফিরতি ম্যাচের আগে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকল কাতালান ক্লাবটি। ম্যাচের ৮৬ মিনিটে হার্ভি বার্নস গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল ঐতিহাসিক এক জয় নিয়েই মাঠ ছাড়বে ইংলিশ ক্লাবটি। কিন্তু যোগ করা সময়ের ৬ মিনিটে ডিফেন্ডার মালিক থিয়াওয়ের চ্যালেঞ্জে দানি অলমো ফাউল হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সেই সুযোগ থেকে ইয়ামাল নির্ভুল শটে গোল করে সমতা ফেরান।
গত মঙ্গলবার দিবাগত রাতে পুরো ম্যাচে তুলনামূলক ভালো খেলেছিল নিউক্যাসল। অনেক সুযোগ তৈরি করে তারা বার্সেলোনাকে চাপে রেখেছিল। তাই শেষ মুহূর্তে সমতায় ফেরায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছে ‘ম্যাগপাই’ সমর্থকরা। এই ড্রয়ের ফলে আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ফিরতি লেগের আগে কিছুটা স্বস্তি পেয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বলেন, ‘সত্যি বলতে আমি ফলাফল নিয়েই বেশি খুশি।
