সংবর্ধনা পেলেন ব্রোঞ্জজয়ী নারী ভলিবল খেলোয়াড়রা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অবশেষে সংবর্ধনা পেলেন ব্রোঞ্জজয়ী নারী ভলিবল খেলোয়াড়রা। মালদ্বীপের মালে শহরে গত বছরের ২০ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় নারী কাভা কাপ ভলিবল টুর্ণামেন্ট। যেখান থেকে দেশের জন্য ইতিহাস গড়া সাফল্য বয়ে আনেন নারী ভলিবল খেলোয়াড়রা। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে জিতেন ব্রোঞ্জ পদক। বাংলােেশর ভলিবল ইতিহাসে যা আগে আর কখনও ঘটেনি। সেই অসাধ্য সাধন করা নারী ভলিবল খেলোয়াড়রে সংবর্ধনা দিতে বাংলাশে ভলিবল ফেডারেশনের লেগে গেলো প্রায় দুই মাস। তাও স্বস্তির কথা। অবশেষে তো পেয়েছেন স্বীকৃতি আর সংবর্ধনা।

সেই সঙ্গে অর্থ পুরস্কারও। সেটিই কম কি। জাতীয় দলের স্কোয়াডে থাকা ১৪ জন নারী ভলিবল খেলোয়াড়ের প্রত্যেককেই দেওয়া হয় ২৫ হাজার টাকা করে এবং ক্রেস্ট। অপরদিকে কোচ, ম্যানেজার, নারী কো-অর্ডিনেটরসহ ছয়জনকেও প্রদান করা হয় ২০ হাজার করে টাকা ও ক্রেস্ট। পুরো টাকাটাই দেওয়া হয় ফেডারেশনের তহবিল থেকে। গতকাল শনিবার পল্টনে শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে খেলোয়াড়দের হাতে অর্থপুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম।