নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দ. আফ্রিকার দাপুটে জয়

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

নতুনরূপে সাজানো দল নিয়ে মাঠে নেমেই দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা। বোলারদের তাণ্ডবে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত ম্যাচে ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা। ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দিশাহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনাল খেলা কিউইরা মাত্র ৩৬ রানেই হারায় ৫ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৫তম ওভারে ৯১ রানে অলআউট হয় স্বাগতিকরা, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে দশম সর্বনিম্ন স্কোর।

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন কিশোর পেসার এনকোবানি মোকোয়েনা।