ডব্লুকেএফ ইয়ুথ লিগে আদমের দুই ব্রোঞ্জ জয়

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব কারাতে ফেডারেশন (ডব্লুকেএফ) ইয়ুথ লিগে দুটি ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের আদম চৌধুরী। ২৬-২৯ মার্চ জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হয় এই লিগ। আদম চৌধুরী জুনিয়র কাতা এবং উর্ধ্ব-৬১ কেজি কুমিতে দুটি ব্রোঞ্জপদক জিতে নেন। প্রতিযোগিতায় ৩৭ দেশের ২৭২ জন কারাতেকা অংশ নেন। এর আগে ২০২৪ সালের ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের ক্যাডেট কুমিতে স্বর্ণ এবং ক্যাডেট কাতাতে ব্রোঞ্জ জিতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছিলেন। কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আদম চৌধুরী ডব্লুকেএফ পদকজয়ী বাংলাদেশের প্রথম কারাতেকা হিসাবে অনন্য এক মাইলফলক অর্জন করেছেন। কমনওয়েলথ কারাতের পর ডব্লুকেএফ ইয়ুথ লিগ-আদম চৌধুরীর এই ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের কারাতে অঙ্গণ নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশাকরি।’