বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের তালিকায় রিশাদ

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিগ ব্যাশের গেল আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার তারই পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ ক্যাটাগরির ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন রিশাদ।

২০২৫-২৬ মৌসুমের ভালো পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরষ্কার বিতরণের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট তাসমানিয়া। পহেলা এপ্রিলেই অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে ক্রিকেট তাসমানিয়া। এর মধ্যে একটি ক্যাটাগরি হচ্ছে বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটার।

আর সেখানেই মনোনয়ন পেয়েছেন রিশাদ হোসেন। মনোনয়নের তালিকায় রিশাদের সঙ্গে আছেন হোবার্ট হ্যারিকেন্সের অলরাউন্ডার নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান ও দলনেতা নাথান এলিস। এই চারজনের মধ্যে সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন একজন।