ওয়ানডে বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন আশরাফুল
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনও তৈরি হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে বেশ কয়েকটি সিরিজ রয়েছে টাইগারদের সামনে। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
গতকাল শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন আপতত এখন এসব নিয়ে চিন্তিত নন তিনি। আশরাফুল বলেন, ‘আমাদের প্রধান কোচ ফিল সিমন্স এরইমধ্যে পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে।
