স্পিন কোচ রফিকের দায়িত্ব
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
সর্বশেষ বোর্ড সভায় সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই স্পিনার। বিসিবির অধীনে এইচপি, বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলের ক্যাম্পেও কাজ করতে পারেন রফিক।
গতকাল সোমবার রফিকের কাজের বিস্তৃতি সম্পর্কে অবগত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। মিরপুরে সাংবাদিকের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই। এই ব্যাপারটা আসলে সবার একটু ভুল ধারণা আছে যে উনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না।’
