লাল বলের বিসিএলে কোচের দায়িত্বে হান্নান-তালহাসহ আরও যারা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে লাল বলের বিসিএল। জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজ, আর বাকিরা দেশের ঘরোয়া এই টুর্নামেন্টে খেলবেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে (২১ এপ্রিল) শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লঙ্গার ভার্সন ক্রিকেট। এরইমধ্যে কোচিং স্টাফও চূড়ান্ত হয়ে গিয়েছে। যেখানে সেন্ট্রাল জোনের হয়ে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন মিজানুর রহমান বাবুল, সহকারী সাইফুল ইসলাম। নর্থ জোনের প্রধান কোচ হান্নান সরকার এবং সহকারী নাজমুল ইসলাম। ইস্ট জোনের প্রধান কোচ রাজিন সালেহ এবং সহকারী তালহা জুবায়ের। অন্যদিকে সাউথ জোনের প্রধান কোচ তুষার ইমরান সহকারী ডলার মাহমুদ।
বিষয়টি বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। প্রথম দুই রাউন্ড হবে জাতীয় দলের ক্রিকেটাররাসহ। তারা মে মাসের ১ তারিখ পর্যন্ত লিগটিতে খেলবেন।
