শেষ বিশ্বকাপের আশা জিইয়ে রাখতে নেইমারের হঠাৎ অস্ত্রোপচার

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এখনও নিশ্চিত নয় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কি না। ছিলেন না ব্রাজিলের সর্বশেষ দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। এরপর আরও জোরালো হয় নেইমারকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপ খেলবে এই আলোচনা। তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। চেষ্টার কোনো কমতি রাখছেন না মোটেও।

সান্তোস তারকা নেইমার বিশ্বকাপে খেলার প্রচেষ্টার অংশ হিসেবেই আবারও অস্ত্রোপচার করিয়েছেন, যাতে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি কয়েকদিন বিশ্রামে ছিলেন। মার্কা জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শেই ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষে প্রথমে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার।