ইতিবাচক পারফরম্যান্স চান নান্নু

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সাদা বলের সিরিজ খেলতে আগামীকাল (সোমবার) বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ সিরিজকে সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড- দু’দলই। বেশ কয়েকজন তারকাকে ছাড়াই বাংলাদেশে আসছে কিউইরা। তবে এরপরও নিউজিল্যান্ডকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘আমার মনে হয় ওটাকে (নিউজিল্যান্ড স্কোয়াডে একাধিক বড় তারকা না থাকা) হালকা করে নিলে কিন্তু আমাদের আবার বিপদে পড়তে পারি। আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে এবং এই সিরিজটা থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যেটা আগামী সিরিজে কাজে লাগবে।’

নিউজিল্যান্ড সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল বলেও মনে করিয়ে দেন সাবেক এই নির্বাচক। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফরম্যাটের খেলাতেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকে দেয়। সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজটা ওতো হালকাভাবে নেওয়াটা যাবে না কারণ যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা আমাদের পয়েন্টগুলো খুব দরকার আছে।’ এ সময় নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন নান্নু। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বিচার করতে হলে পর্যাপ্ত সময় দিতে হবে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি ওই খেলোয়াড়কে অন্তত পাঁচটা থেকে ছয়টা ইনিংস তো দেখতে হবে যে ওই খেলোয়াড়টা কেমন করে।