সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ১৩টি স্বর্ণ ও চারটি রুপা জিতে চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে চারটি স্বর্ণ, পাঁচটি রুপা জিতে রানার্সআপ হয় বাংলাদেশ আনসার। এবারের আসরে ২১টি ইভেন্টে দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও সংস্থার প্রায় ৭০০ কারাতেকা অংশ নেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে পদকজয়ীরা সুযোগ পাবেন জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপে। ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কথা, ‘এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে আমরা বেশ ভালো মানের কারাতেকাদের পেয়েছি। যারা ভালো করেছে জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠেয় সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে। আশাকরি তারা দেশের জন্য সম্মান বয়ে আনবে।’