নেইমারের আর্জেন্টাইন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন!

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

সতীর্থের গায়ে হাত তোলার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন নেইমার। তবে এবার নতুন করে হয়েছেন আরেক খবরের শিরোনাম। এবার গুঞ্জন ছড়িয়েছে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সফর ঘিরে। দেশটির জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের তার যোগ দেওয়ার গুঞ্জন পড়েছে। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসে থাকা এই ব্রাজিলিয়ান তারকার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমর্থকদের মধ্যে তা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

নেইমার সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানাতে সান লোরেঞ্জোর বিপক্ষে ম্যাচ খেলতে আর্জেন্টিনায় যান। তবে সফরের সময় তিনি যান বোকা জুনিয়র্সের ট্রেনিং কমপ্লেক্স কাসা আমারিল্লা এবং বিখ্যাত স্টেডিয়াম লা বোমবোনেরায়। সেখানে ক্লাব কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং উপহার দেন দুটি বিশেষ জার্সি। যার একটি দেন ক্লাব সভাপতি ও কিংবদন্তি হুয়ান রোমান রিকুয়েলমি।