পাকিস্তানের ভাবনাতেই নেই ‘প্রতিশোধ’

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আগের দিন সংবাদ সম্মেলনে বেশ উচ্চাশার কথাই বলেছেন শাহিন শাহ আফ্রিদি। গতকাল বৃহস্পতিবার তার অধিনায়ক শান মাসুদ অবশ্য পা রাখলেন মাটিতেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বারবারই ঘুরেফিরে আসছে দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে হওয়া টেস্ট সিরিজটি। ২০ মাস আগে রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে এসেছিলো বাংলাদেশ। ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের ধাক্কায় বেশ নড়ে উঠেছিলো পাকিস্তানের ক্রিকেট। এবার বাংলাদেশে খেলতে এসে সেই সিরিজের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চান শান মাসুদ। পাকিস্তানের টেস্ট অধিনায়ক বললেন, ‘প্রতিশোধ’ নামক শব্দ মাথায় রেখে খেলবেন না তারা।

ক্রিকেটে সাধারণত সমীহ ব্যাপারটা একটু বেশিই দেখায় দলগুলো। খেলার আগে উভয় দলই কথায় থাকতে চায় সংযমী। পাকিস্তান অধিনায়ককেও প্রথাগত পথে হাঁটতে দেখা গেল। মিরপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান মাসুদের কণ্ঠে সমীহের সুর, ‘আমরা আমাদের পক্ষ থেকে ‘প্রতিশোধ’ জাতীয় শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না।