বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি ডিজে তারকা
প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আগে যা কখনও হয়নি, এবার তাই দেখা যাবে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে বসবে এবারের ফুটবল বিশ্বকাপে, যেখানে তিনটি দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর এই তিন ভিন্ন অনুষ্ঠানের একটিতে, কানাডা পর্বে, থাকবে বাংলাদেশি-আমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে এবারের উত্তর আমেরিকা আসরে। এর পর্দা উঠবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। স্বাভাবিকভাবে তাই এখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ও মূল পর্ব। সেখানের জমকালো আয়োজনে পারফর্ম করবেন গ্র্যামি-অ্যাওয়ার্ড জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা, এছাড়া গান গাইবেন দেশটির দুই বিখ্যাত শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেস ও বেলিন্দা। মেক্সিকো সিটি কনসার্টে ফুটে উঠবে দেশটির সংস্কৃতি। এছাড়া আরও থাকবে আদিবাসীদের জীবনব্যবস্থা ও আধুনিক লোক শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পরই সেখানে মাঠে গড়াবে আসরের প্রথম ম্যাচ, স্বাগতিক মেক্সিকো লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরদিন টরন্টোয় হবে কানাডা পর্বের প্রথম ম্যাচ, স্বাগতিকরা মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। এই ম্যাচের আগে অনুষ্ঠানে পারফর্ম করবেন দেশটির শিল্পী অ?্যালাইস মোরিসেট, মাইকেল বাবল, অ?্যালেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স ও সঞ্জয় দেব। ফিফা জানিয়েছে, কানাডায় অনুষ্ঠেয় এই কনসার্টে দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনব্যবস্থার নানা দিক ফুটে উঠবে। পরদিন যুক্তরাষ্ট্রের পর্বের প্রথম ম্যাচ হবে লস অ্যাঞ্জেলসে, স্বাগতিকরা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচের আগের অনুষ্ঠানে মূল আকর্ষণ গায়িকা ও গীতিকার কেটি পেরির উপস্থিতি। আরও পারফর্ম করবেন ‘ফিউচার’ নামে সুপরিচিত অ্যাটলান্টা র্যাপের তারকা নেইভ?্যাডিয়াস উইলবার্ন। এছাড়া থাকবেন আনিটা, লিসা, রেমা ও টাইলা।
