সিলেট টেস্টের বাংলাদেশ দল ঘোষণা
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

মিরপুর টেস্টের শেষ দিনে শেষ সেশনে ম্যাচে যখন জমে উঠেছে রোমাঞ্চ, বিসিবি তখন ঘোষণা করল পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের বাংলাদেশ স্কোয়াড। সেখানে অবশ্য উত্তেজনার খোরাক কিছু নেই। প্রথম টেস্টের স্কোয়াডে আনা হয়নি কোনো পরিবর্তন।
প্রথম টেস্টের স্কোয়াড দিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়া অমিত হাসান থাকছেন স্কোয়াডে। জাতীয় লিগে তিনি সিলেটের হয়েই খেলে থাকেন। দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা তাসকিন আহমেদও রয়ে যাচ্ছেন স্কোয়াডে। যদিও টানা দুটি টেস্ট তিনি খেলতে পারবেন কি না বা খেলানো হবে কি না, সেই প্রশ্ন থাকবে। একই কৌতূহল থাকবে নাহিদ রানাকে নিয়েও। সিলেট টেস্ট শুরু আগামী শনিবার। মিরপুর টেস্ট শেষে দুই দলই সিলেটে যাবে আজ। বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, অমিত হাসান।
