কানাডার অর্থায়ন স্থগিত করল আইসিসি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পরিচালনা সংক্রান্ত জটিলতার কারণে ছয় মাসের জন্য ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা চলতি সপ্তাহের শুরুতে কানাডা ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। যা কানাডিয়ান ক্রিকেটের জন্য বড় ধাক্কা। কারণ সহযোগী দেশগুলোকে আইসিসির অর্থায়নের ওপর অনেকাংশে নির্ভর করতে হয়। ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, এই অর্থায়ন স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেট কার্যক্রম বা উচ্চ পারফরম্যান্স কর্মসূচিতে তাৎক্ষণিকভাবে প্রভাব পড়বে না। তবে সহযোগী সদস্য দেশ হওয়ায় ক্রিকেট কানাডার জন্য বড় ধাক্কা এটি।