আনসার চ্যাম্পিয়ন
প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার পুরুষ ও নারী দুই বিভগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল বৃহস্পতিবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে মহিলা বিভাগে বাংলাদেশ আনসার দলের মেয়েরা ৯টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ ১০টি পদক জিতে সেরা হয়। এই বিভাগে প্রথম রানার্সআপ দল বাংলাদেশ পুলিশ পেয়েছে একটি স্বর্ণ, আটটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক। দ্বিতীয় রানার্স আপ হওয়া বাংলাদেশ ভিডিপি দল পেয়েছে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক।
