জিম্বাবুয়ের বিপক্ষে এইচপি দলে ৫ টেস্ট ক্রিকেটার

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পাঁচ টেস্ট ক্রিকেটারকে নিয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য হাই পারফরম্যান্স (এইচপি) দল সাজিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে লম্বা সময় পর ফেরা রহস্য স্পিনার আলিস আল ইসলাম ও তরুণ পেসার রোহানাত উদ দৌলা বর্ষণও ডাক পেয়েছেন দলে। তিন ম্যাচের সিরিজের জন্য গতকাল বুধবার বাংলাদেশে পৌঁছায় জিম্বাবুয়ে ‘এ’ দল। এদিনই প্রথম দুই ম্যাচের জন্য একটি এবং তৃতীয় ম্যাচের জন্য আরেকটি দল ঘোষণা করে বিসিবি। নির্বাচক নাদিফ চৌধুরি বলেছেন, অনেক খেলোয়াড়কে পরখ করে নেওয়ার জন্য আলাদা দল দিয়েছেন তারা। দলকে নেতৃত্ব দেবেন জাকির হাসান। তার মতোই টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শাহাদাত হোসেন, ইয়াসির আলি চৌধুরি, জাকের আলি ও সৈয়দ খালেদ আহমেদেরও। ২০২৫ বিপিএলের ফাইনালে চোট পাওয়া আলিস মাঠে ফেরেন গত ফেব্রুয়ারিতে, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ দিয়ে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার আগে মাঝে আর খেলেননি তিনি। আর রোহনাত প্রায় দুই বছর পর ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। আলিস ঢাকা লিগে প্রাইম ব্যাংকের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১২ গড়ে নিয়েছেন ২২ উইকেট। আর আবাহনীর হয়ে রোহানাত ৫ ম্যাচে ১৫.৮ গড়ে নিয়েছেন ১০ উইকেট। ইফতেখার হোসেন ইফতি, আকবর আলি, মুশফিক হাসান, আলিস ও রকিবুল হাসান ডাক পেয়েছেন কেবল প্রথম দুই ম্যাচের দলে। তৃতীয় ও শেষ ম্যাচের দলে ডাক পেয়েছেন আশিকুর রহমান শিবলি, জাকের আলি, রবিউল হক, আবু হাশিম ও মইন খান। এভাবে দল দেওয়ার ব্যাখ্যা দিলেন নির্বাচকদের একজন নাদিফ। সাবেক এই ব্যাটসম্যান বললেন, যত বেশি সম্ভব ক্রিকেটারদের পরখ করে নিতে চান তারা।

‘যারা পারফর্ম করছে বা (জাতীয় দলে) আসার মতো, তাদের একটা সুযোগ দেওয়ার জন্য এবং দেখার জন্য যে তারা আসলে কেমন করে।