মোহামেডান শীর্ষেই, লড়াইয়ে আবাহনী
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বৃষ্টি বাধায় রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচগুলোর নিষ্পত্তি হয়েছে শনিবার। পাঁচ ম্যাচের তিনটির দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল শুক্রবারই। বাকি দুই ম্যাচের প্রথম ইনিংসের বাকি থাকা অংশ এবং দ্বিতীয় ইনিংস গতকাল শনিবার হয়েছে। আগের দিনের তিন সেঞ্চুরির পর এ দিন হয়েছে আরেকটি শতক। মোহামেডান স্পোর্টিং ক্লাবে বিপক্ষে সেঞ্চুরি করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সাব্বির হোসেন শিকদার। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১০৪ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ৮ উইকেটে ২৮৭ রানে থামে গাজী গ্রুপের ইনিংস। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিকে ৪৭ রানের জয় পায় মোহামেডান। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী হারায় লেজেন্ডস অব রূপগঞ্জকে। পাশাপাশি আরেক শিরোপা প্রত্যাশী দল প্রাইম ব্যাংকও পেয়েছে তাদের কাঙ্ক্ষিত জয়। বিকেএসপির তিন নম্বর মাঠে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর লক্ষ্য ছিল ২০ ওভারে ১৬৩ রান। ৬ ওভারে ১ উইকেটে ৫১ রান নিয়ে রিজার্ভ ডে শুরু করা বর্তমান চ্যাম্পিয়নরা ৭ বল আগেই ৩ উইকেটে জয় নিশ্চিত করে।
দুটি করে চার ও ছক্কায় ৩৩ রান করেন জাকের আলি। এই ইনিংসের পথে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ২৮ বছর বয়সী এই ব্যাটার। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ১২ বলে ২০ রান ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন চার ছক্কায় করেন ১২ বলে ২৬। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মেহেদি হাসান ৩০ রানে নেন তিন উইকেট। পিকেএসপিতে তাওহিদ হৃদয়ের ১০১ ও মুশফিকুর রহিমের ১০০ রানে গাজী গ্রুপের বিপক্ষে মোহামেডান তুলেছিল ৪ উইকেটে ৩৩৩ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে গাজী গ্রুপের সামনে ৪২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৩৩৫ রান। এই লক্ষ্য বলা যায় ধরাছোঁয়ার বাইরেই ছিল তাদের। তার পরও সাব্বিরের শতরানে পরাজয়ের ব্যবধান খুব বড় হয়নি। ২ উইকেটে ৪১ রান নিয়ে দিন শুরু করা গাজী গ্রুপ অলআউট হয় ৮ উইকেটে ২৮৭ রানে। ছয়ে নেমে ৯৫ বলে ১১১ রান করেন সাব্বির, ওপেনার শোভন মোড়ল ৩৪ বলে করেন ৫৬ রান। মোহামেডানের তাইজুল ইসলাম ৪ উইকেট উইকেট করেন ৩৬ রানে।
