বিকেএসপিতে কর্মশালার উদ্বোধন

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ( বিকেএসপি) গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং’ কর্মশালা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা ও দ্রুত পুনর্বাসনে আধুনিক স্পোর্টস মেডিসিনের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সারাদেশে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা হবে। তিনি বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী খেলাধুলার উপযোগী মাঠ চিহ্নিত ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গে জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও ব্রাজিল সমর্থক আমিনুল হক বলেন, বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে। একই সঙ্গে বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাসের সময় সবাইকে যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।