কারখানার মেশিন অপারেটর এখন বিশ্বকাপ তারকা
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
খুব বেশি দিন আগের কথা নয়, যখন ম্যানেজার জুলিয়ান নাগেলসমান প্রকাশ্যেই তার সমালোচনা করেছিলেন- কিন্তু এখন বিশ্বকাপ মঞ্চে জার্মানির অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করছেন দেনিজ উন্দাভ। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে উন্দাভের জোড়া গোল আবারও তার সক্ষমতা ফুটিয়ে তুলেছে, যে জয়ে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো জার্মানি বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছে। বেঞ্চ থেকে বদলি হিসেবে নেমে মাত্র দুটি ম্যাচে ৩টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন এই স্ট্রাইকার, যার ফলে মাত্র দুই ম্যাচেই পাঁচটি গোলে সরাসরি অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপে কোনো বদলি খেলোয়াড়ের পক্ষে এটিই যৌথভাবে সর্বোচ্চ অবদান, ১৯৯০ সালে ক্যামেরুনের রজার মিলার রেকর্ডে ভাগ বসালেন তিনি। তবে গত মার্চে ঘানার বিপক্ষে বদলি হিসেবে নেমে একদম শেষ মুহূর্তে জয়সূচক গোল করার পর নাগেলসমানের সাথে প্রকাশ্য বিরোধের কারণে ২৯ বছর বয়সী এই তারকার জার্মানির বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটা নিশ্চিত ছিল না।
উন্দাভ প্রকাশ্যে জার্মানির মূল একাদশে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
