বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস আজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

আজ ২ জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস। ৯৮ বছর আগে ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে এআইপিএস (আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা) প্রতিষ্ঠিত হয়। এই দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন হয়। ১৯৯৫ সাল থেকে এআইপিএস এর বিশ্ব জুড়ে ‘অ্যাফিলিয়েটেড’ সংস্থাগুলো দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করছে। বাংলাদেশে এর স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

বাংলাদেশে এআইপিএস’র একমাত্র স্বীকৃত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (তৎকালীন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) ১৯৯৩ সালে বাংলাদেশ বিশ্ব সংস্থা এআইপিএস-এর সদস্যপদ লাভ করে। এআইপিএস-এর অনুকরণে ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে নানান কর্মসূচির মাধ্যমে এই দিনটি পালন করছে বিএসপিএ।