কে হচ্ছেন মি. ঢাকা!

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

‘দেহ গঠনেই জাতি গঠন’- শিরোনামে শুরু হয়েছে মি. ঢাকা বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। মূলত ঢাকার সেরা বডিবিল্ডারকে খুঁজে বের করার এই প্রতিযোগিতা। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রায় শতাধিক বডিবিল্ডার অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বডিবিল্ডিং ফেডারেশনের সভপতি ও অতিরিক্ত আইজি মো. মোস্তফা কামাল। এ সময় ফেডারেশনের সাধারন সম্পদাক ডা. মো: কামরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে ম্যান্স ফিজিক অনূর্ধ্ব-১৬৬ সেন্টিমিটার ও মেন্স ফিজিক উর্ধ্ব-১৬৬ সেন্টিমিটার, মাস্টার্স ক্যাটাগরি ও মেন্স বডিবিল্ডিং ৫৫ কেজির খেলা অনুষ্ঠিত হয়।

ঢাকার বিভিন্ন এলাকার জিম থেকেই মূলত এই প্রতিযোগিরা নিজেদের শারীরিক নৈপূণ্য প্রদর্শন করছেন। এখান থেকেই আজ বেছে নেওয়া হবে মি. ঢাকা। বডিবিল্ডিং ফেডারেশনের সাধারন সম্পাদক ডা. কামরুজ্জামান বলেন, ‘আমরা ফি বছর এই টুর্নামেন্টের আয়োজন করে থাকি। সেই ধারাবাহিকতায় এবারও মি. ঢাকা নামে রাজধানীর সেরা বডিবিল্ডারদের খুঁজে নেব আমরা।