ঢাকায় ছয় জাতির আন্তর্জাতিক কারাতে

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ এশিয় (এসএ) গেমসের গত আসরে তিনটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। তারই স্বীকৃতি স্বরুপ দক্ষিণ এশিয় কারাতের মতো বড় আন্তর্জাতিক আসর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। যদিও আয়োজক হিসাবে রীতিমতো বিডিং করতে হয়েছে লাল সবুজের করাতে কর্তাদের। আজ থেকে ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দশম ক্যাডেট, অনূর্ধ্ব-২১ এবং সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা। একই সঙ্গে দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচণ্ডবাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। এ সময় সভাপতি শাহজাদা আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ছয় দেশের প্রায় নয়শ’ কারাতে প্রতিযোগী, রেফারি, কোচ, অফিসিয়াল ও কর্মকর্তাদের পদভারে মুখরিত হবে ব্যস্ত এই শহর। আজ ও আগামীকাল ১৫০ জন রেফারি ও ৩০ জন কোচদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ও পরীক্ষা অনুষ্ঠিত হবে বেইলি রোডের পার্বত্য কমপ্লেক্স অডিটোরিয়ামে। এরপর ১৮ ও ১৯ জুলাই মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ছয় দেশের এই প্রতিযোগিতা। মালদ্বীপ ছাড়া দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ পদকের জন্য লড়বে। ক্যাডেট ও সিনিয়র বিভাগে ১৯২ এবং জুনিয়র বিভাগে ৩৮৪টি পদকের লড়াই হবে।

এই পদকের মধ্যে বাংলাদেশ জিতবে কতটি? এমন প্রশ্নের উত্তরে সেন্টু বলেন, ‘শ্রীলংকায় অনুষ্ঠিত গত আসরে আমরা অনূর্ধ্ব-২০ বিভাগে দুটি স্বর্ণ এবং সিনিয়র বিভাগে চারটি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতেছিলাম।