শহীদ জিয়া ও খালেদা জিয়া সমাধিতে উশু ফেডারেশনের নতুন কমিটির শ্রদ্ধা
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ উশু ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি। গতকাল মঙ্গলবার, সকাল ১১ টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে পুষ্পস্তরক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উশু ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা। এসময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেতার কামনা করে দোয়া ও মোনাজাত করেন। সমাধিস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, সিনিয়র সহ-সভাপতি এস এম শহীদুল হক ভূঁইয়া, ট্রেজারার হাবিবুর রহমান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক এ.কে.এম শহীদুল আলম মনির প্রমুখ।
