লং জাম্পে সেরা ইমা-আহাতাব

নতুন কুঁড়ি স্পোর্টস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

নতুন কুঁড়ি স্পোর্টসে অ্যাথলেটিকসের লং জাম্প ও ২০০ মিটার স্প্রিন্টে সাফল্য পেয়েছেন বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীরা। রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লং জাম্প ও ২০০ মিটার স্প্রিন্টের এসব ইভেন্টে তরুন প্রতিযোগীদের দারুণ পারফরম্যান্স নতুন কুঁড়ি স্পোর্টসের আসরকে আরও জমিয়ে তুলেছে। লং জাম্পে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন ফরিদপুর অঞ্চলের ইমা খানম। তিনি ৪ দশমিক ৬২ মিটার লাফ দিয়ে প্রথম স্থান অর্জন করেন।

৪ দশমিক ৪৬ মিটার লাফ দিয়ে দ্বিতীয় হয়েছেন খুলনার ইভা। তৃতীয় হয়েছেন রংপুর অঞ্চলের তাসফিয়া তুবা। তাঁর লাফের দূরত্ব ছিল ৪ দশমিক ২৮ মিটার। লং জাম্পে ছেলেদের বিভাগে সেরা হয়েছেন রংপুর অঞ্চলের আহাতাব নূর। তিনি ৬ দশমিক ১৯ মিটার লাফ দিয়ে সেরা হন। ৬ দশমিক ১৭ মিটার লাফ দিয়ে দ্বিতীয় হয়েছেন রাজশাহীর ইকরাম। তৃতীয় হয়েছেন কুমিল্লার নাহিদ হোসেন। তিনি লাফিয়েছেন ৫ দশমিক ৯৮ মিটার।

এদিকে ২০০ মিটার স্প্রিন্টে ছেলেদের বিভাগে সেরা হয়েছেন রাজশাহীর মোহাম্মদ আমান। তিনি ২৩ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। ২৩ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের জাওয়াদ কাদের। বরিশালের মাহাদী মোহাম্মদ ২৪ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন মারিয়া। তিনি ২৮ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। ২৯ দশমিক ১৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন খুলনার অধরা ঐশী। তৃতীয় হয়েছেন ময়মনসিংহের রাফিয়া আক্তার। তাঁর সময় ছিল ২৯ দশমিক ৮৫ সেকেন্ড।