ফের হকির কোচ গেরহার্ড

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আবারও ঢাকায় আসছেন জার্মান হকি কোচ গেরহার্ড পিটার। এশিয়ান গেমসকে সামনে রেখে তাঁকে ফিরিয়ে আনছে বাংলাদেশ হকি ফেডারেশন। হকি ফেডারেশন সূত্রে জানা গেছে, এরই মধ্যে গেরহার্ডের সঙ্গে সমঝোতা চূড়ান্তও হয়েছে। প্রাথমিকভাবে দুই মাসের চুক্তিতে দায়িত্ব নিচ্ছেন এই জার্মান কোচ। এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

সূত্র আরও জানায়, গেরহার্ডের কোচিং প্যানেলে থাকবেন চারজন স্টাফ। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক বলেন, ‘আশা করি, গেরহার্ড এই শুক্রবারই ঢাকায় আসবেন। তাঁর সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এরপর দলকে নিয়ে জার্মানিতে যাবেন। সেখানে যুক্ত হবেন আরও চারজন কোচিং স্টাফ-পল লিসেক, অলিভার কার্স, ম্যাথিয়াস এবং আকিম মানসেস।’ এশিয়ান গেমসের আগে জার্মানিতে এক মাস কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ হকি দল। ক্যাম্পের অংশ হিসেবে জার্মানির শীর্ষ লিগের কয়েকটি ক্লাবের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।