দেশের ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ইতালির জাতীয় পুরুষ দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করলেন কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে জানালেন, ওই প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণ। ব্রাজিলের দায়িত্বের প্রথম বছরে যে সমর্থন পেয়েছেন, সেটাকে উপেক্ষা করতে চাননি তিনি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর, এখনও জাতীয় দল পুনর্গঠনের চেষ্টা করছে ইতালি। সেই লক্ষ্যেই শুরুতে আনচেলত্তিকে কোচ করতে চেয়েছিল তারা। তাকে সরাসরি প্রস্তাবও দেন ইতালির ফুটবল ফেডারেশনের স্বল্প মেয়াদের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি, যার সঙ্গে আনচেলত্তি এসি মিলানে খেলেছেন এবং পরবর্তীতে তাকে আবার কোচিংও করিয়েছেন।
গত সপ্তাহে মালদিনি নিজেও আনচেলত্তিকে প্রস্তাব দেওয়ার কথা জানান।
