অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে খুশি তাইজুল

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টকে সামনে রেখে ডারউইনের ভেন্যুতে প্রথম দিনের অনুশীলন নিয়ে খুশি বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ম্যাচ খেলতে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ দল। ২০০৩ সালে সর্বশেষ অজিদের মাটিতে টেস্ট খেলেছিল টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। ঐ সফরের প্রথম টেস্টও ডারউইনে খেলেছিল বাংলাদেশ। ইনিংস ও ১৩২ রানে হেরেছিল তারা।