বাংলাদেশ দলে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাস। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলমান ক্যাম্পে তার আগমন দলের আক্রমণভাগকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।
অ্যাডাম আব্বাসের মায়ের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার দিক থেকে রয়েছে জ্যামাইকান-নাইজেরিয়ান (ক্যারিবিয়ান) রক্ত।
