তুরস্কের ক্লাবে নাম লিখিয়ে মামলার কবলে সালাহ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ইংলিশ ফুটবল অধ্যায় শেষ করে নতুন ক্লাব তুরস্কের ত্রাবজোনস্পরে যোগ দেওয়ার প্রস্তুতির মধ্যেই আইনি ঝামেলায় পড়েছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। সাবেক এক আইনজীবীর পাওনা পারিশ্রমিকসংক্রান্ত মামলায় তাকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছে মিশরের একটি আদালত। নিউ কায়রো ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টের সিভিল চেম্বার মামলাটির শুনানি শেষে সালাহকে আগামী ৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
