ফিটনেস পরীক্ষায় পাস

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শরিফুল

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলে যোগ দেওয়ার পথে রয়েছেন শরিফুল ইসলাম।

চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে জায়গা না পেলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ

হয়ে ফের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় এই বাঁহাতি পেসার।

গত মাসে জিম্বাবুয়ে সফরের সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোটে পড়েছিলেন শরিফুল।

এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর চলতি আগস্টের প্রথম সপ্তাহে মাঠে ফেরেন তিনি।

তবে পুরোপুরি ম্যাচ ফিট না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তাকে।