বাংলাদেশের মতো ব্যাটিং করতে চায় অস্ট্রেলিয়া

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের পর ব্যাট হাতে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। এমন পরিস্থিতিতে ম্যাচ জিততে হলে নিজেদের ব্যাটিংয়েও বড় কিছু করতে হবে বলে মনে করছেন বিউ ওয়েবস্টার।

দিন শেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের কিছু স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক ব্যাটার আছে, যারা স্কোরবোর্ড সচল রাখতে পারে। আশা করি উইকেটটা ভালো থাকবে এবং আমরা তাদের বোলারদের ওপর চাপ ফিরিয়ে দিতে পারব।’

ম্যাচে এখনও তিন দিন বাকি থাকায় ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন ওয়েবস্টার। কারণ শেষ ইনিংসে ব্যাটিং করা কঠিন হতে পারে, মনে করছেন তিনি। তিনি বলেন, ‘এখানে এখনও তিন দিনের ক্রিকেট বাকি এবং দেড় দিনের মতো ভালো ব্যাটিং। যদি মোটামুটি ভালো গতিতে করতে পারি, তাহলে আমরা আবার এই প্রতিযোগিতায় ফিরে আসতে পারব। টেস্ট ম্যাচে ক্ষয় হওয়া উইকেটে শেষে ব্যাট করা কঠিন হতে পারে, যদি লক্ষ্যটা ছোট হয়। তাই ম্যাচ জেতার জন্য এটাই আমাদের স্পষ্ট পথ।’ বাংলাদেশের দীর্ঘ ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ার বোলারদের ধৈর্যেরও পরীক্ষা হয়েছে। গরমের মধ্যে পুরো দিন বোলিং করাকে কঠিন স্বীকার করে ওয়েবস্টার বলেন, ‘এটা কঠিন। সেখানে খুব গরম ছিল। দিনের শেষে আমি ও কেজ (অ্যালেক্স ক্যারি) কথা বলছিলাম, দুজনেরই মনে হয়েছে দিনটা অনেক লম্বা ছিল। তারা ইনিংসের গতি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।’

তবে বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি তিনি। বিশেষ করে নতুন বল হাতে পাওয়ার পর কিছুটা সাফল্য এলেও বাংলাদেশ আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে মনে করেন ওয়েবস্টার। তিনি বলেন, ‘আমরা যখন দ্বিতীয় নতুন বল পেলাম, তখন কয়েকটি উইকেট নিয়েছিলাম।