অস্ট্রেলিয়ার সামনে আরও এক দুঃসংবাদ!
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারই যথেষ্ট ছিল অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নের। সেই দুঃস্বপ্ন শেষ হওয়ার আগেই সামনে হাজির হয়েছে আরেক শঙ্কাণ্ডধীর ওভার রেটের শাস্তি। নির্ধারিত সময়ে পর্যাপ্ত ওভার শেষ করতে না পারায় ম্যাচ ফির বড় অঙ্কের জরিমানার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও হারাতে পারে অস্ট্রেলিয়া।
চতুর্থ দিনে বাংলাদেশের কাছে হারের আগের দিন, শনিবার ৯০ ওভারের ন্যূনতম লক্ষ্যের বিপরীতে অস্ট্রেলিয়া খেলেছিল ৮৬ ওভার। চার ওভার ঘাটতি নিয়েই দিন শেষ করেছিল তারা। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ঘণ্টায় গড়ে ১৫ ওভার করার কথা একটি দলের। নির্ধারিত ওভার রেটের ঘাটতির ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের টেস্ট ম্যাচ ফি প্রায় ২০ হাজার ডলার ধরে হিসাব করলে প্রতি ওভারের জন্য একজন খেলোয়াড়ের জরিমানা হতে পারে ১ হাজার ডলার।
চার ওভার ঘাটতি হলে প্রত্যেক খেলোয়াড়ের সর্বোচ্চ জরিমানা দাঁড়াতে পারে ৪ হাজার ডলার। পুরো দলের ক্ষেত্রে অঙ্কটা তাই বেশ বড়ই হতে পারে।
টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় যা পারিশ্রমকি পান তা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ ৩৯ হাজার টাকা। এর ৫ শতাংশ হলো ১ হাজার ডলার (প্রায় ৮৭ হাজার টাকা)। যেহেতু অস্ট্রেলিয়া দল চার ওভার কম বোলিং করেছে, জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪ হাজার ডলার (৩ লাখ ৪৭ হাজার টাকা) পর্যন্ত।
