এএফসি চ্যালেঞ্জ লিগ

ফর্টিজের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী তিন ক্লাব

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বাংলাদেশের ফর্টিজের প্রতিপক্ষ এশিয়ার শক্তিশালী তিন ক্লাব। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের এই ক্লাবটি। তিনটি দল হল- ভারতের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালি ক্লাব এফসি গোয়া, কুয়েতের ঐতিহ্যবাহী ও অভিজ্ঞ ক্লাব কাদসিয়া এসসি এবং তাজিকিস্তানের শীর্ষস্থানীয় দল এফসি রেগার-তাদাজ।

প্রতিযোগিতায় প্রিলিমিনারি স্টেজে হেরে বাদ পড়ে বাংলাদেশের আরেকটি ক্লাব পুলিশ এফসি। আর ঘরের মাঠে মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে ফর্টিজ। বাংলাদেশ থেকে এবার তারাই গ্রুপ স্টেজে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।