ঢাকায় আন্তর্জাতিক স্কোয়াশ শুরু

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

১১ দেশের ২৪ জন পেশাদার ক্রীড়াবিদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। যেখানে রয়েছেন বাংলাদেশের তিনজন। এবারের আসরে অংশ নেওয়া দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিশর, জাপান ও জার্মানি।