লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ভালো পারফরম্যান্সের পরও ফিনিশিং ব্যর্থতায় গত মৌসুমে তেমন গেমটাইম পাননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো। ফলে নতুন কোচ এনজো মারেসকার সিটি যে তাকে রাখবে না সেই গুঞ্জন ছিল। আর নতুন প্রজেক্টে তার নজর ছিল অন্যদের ওপর। ইতিহাস ছেড়ে স্যাভিনিয়ো দীর্ঘ সময়ের চুক্তিতে যোগ দিয়েছেন টটেনহ্যামে।
তার জন্য রবার্তো ডি জার্বির টটেনহ্যাম ৪০৯ মিলিয়ন ডলার খরচ করার কথা উল্লেখ করেছে সংবাদসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, উভয় ক্লাবই স্যাভিনিয়োর দলবদলের বিষয় নিশ্চিত করেছে। তবে তার আর্থক বিষয়াদি নিয়ে বিস্তারিত জানায়নি কেউ। গত সপ্তাহে ব্রিটিশ গণমাধ্যমগুলো স্যাভিনিয়োর মূল্যটা ৭৫ মিলিয়ন পাউন্ড এবং এর সঙ্গে ১০ মিলিয়ান পাউন্ড এড-অন বলে জানিয়েছিল।
২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেয়ে টটেনহ্যাম কোচ ডি জার্বি বলছেন, ‘সাভিনিয়ো এমন একজন খেলোয়াড় যিনি মাঠের দুই প্রান্তে (উইং পজিশনে) প্রাণশক্তি, সৃজনশীলতা ও গুণগত মান যোগ করেন। রক্ষণভাগের খেলোয়াড়দের মোকাবিলা করার মতো সাহস এবং নিজের সৃজনশীলতা দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা উভয়ই তার আছে। তাকে দলে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার সঙ্গে কাজ করতে, তার ক্রমবিকাশে সহায়তা করতে এবং দলের মধ্যে তার নিজস্ব ব্যক্তিত্বের ছাপ দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো মিনেইরোতে ক্যারিয়ার শুরু করেন স্যাভিনিয়ো। সেখান থেকে তিনি ২০২২ সালে ফরাসি ক্লাব ত্রোয়ায় যোগ দেন, তবে জিরোনায় ধারে খেলার সময় তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সেখানে ৪১টি ম্যাচ খেলে ১১টি গোল করার পাশাপাশি দলকে লা লিগায় ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ তৃতীয় স্থান অর্জনে এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনে সহায়তা করেন স্যাভিনিয়ো।
সেই বছরের মৌসুমণ্ডবিরতিতে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এবং তখন থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৪টি ম্যাচ খেলে সাতটি গোল করেছেন।
২২ বছর বয়সী এই খেলোয়াড় ব্রাজিলের হয়েও ১৩টি ম্যাচ খেলেছেন। তার যোগদানে এবারের মৌসুমে টটেনহ্যামের বেশ শক্তপোক্ত স্কোয়াড দাঁড় করালেন ডি জার্বি। এর আগে মিডফিল্ডার সান্দ্রো টোনালি ও মাতিয়াস ফার্নান্দেজ, ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন, মার্কো সেনেসি এবং জ্যান পল ভ্যাক হেককে নিয়েছেন। এ ছাড়া সিটির মিশরীয় মিডফিল্ডার ওমর মারমুশকেও নেওয়ার কথা চলছে।
