সেন্ট গ্রেগরী চ্যাম্পিয়ন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গোল্ডেন ট্রাইয়ে ৫-০ পয়েন্টের জয় নিয়ে কেজিএন মেডিকেয়ার অনূর্ধ্ব-১০ মিনি রাগবি ফেস্টিভ্যালে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট গ্রেগরী-গোলাপ দল।

গতকাল শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেথোডিস্ট-হাসনাহেনাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কেজিএন মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দা তাসনীম জাহান। ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রিয়াজুল আলীর সভাপতিত্বে এ সময় সহ-সভাপতি মৌসুম আলী, সাধারণ সম্পাদক আকতার উজ জামান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি তারেক চৌধুরী, টুর্নামেন্ট সম্পাদক মশিউর রহমান সুমন, যুগ্ম-সম্পাদক মো. শরিফুল ইসলাম ভরসা ও সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।